• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তথ্য কর্মকর্তার মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জেলা সহকারী তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় জেলা সদরের দেবীর ডাঙ্গা সড়কের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রকাশ চন্দ্র সদর উপজেলার উত্তর হাড়োয়া এলাকার মোহন বর্মণের ছেলে। নীলফামারী জেলা সহকারী তথ্য কর্মকর্তা হিসেবে কর্মরত। তবে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত থাকায় চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে তিনি অনেক সময় ধরে রেললাইনের উপর হাটাহাটি করছিলেন। ট্রেন আসার কিছুক্ষণ আগে তিনি লাইনের উপর বসে পড়েন। আশেপাশের লোকজন ডাকলেও তিনি সাড়া দেননি। এমন অবস্থায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।পরে সৈয়দপুর থেকে রেলওয়ে পুলিশ এসে প্রকাশ চন্দ্রের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকায় কথা হয় উপপরিদর্শক মেহেদী হাসানের সাথে। তিনি  বলেন, পরিবারের লোকজন ও স্থানীয়রা বলছেন প্রকাশ চন্দ্র মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার জন্য তিনি অফিস থেকে ছুটি নিয়ে ঢাকা যাওয়া পরিকল্পনা করছেন। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি আত্মহত্যা বলছেন।

তিনি আরো বলেন, লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ