• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

সিসি নিউজ।। রংপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত হাজতির নাম হায়দার আলী। তাকে চার দিন আগে কারাগারে নেওয়া হয়। হঠাৎ অজ্ঞান হলে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, রংপুর নগরীর শাপলা চত্বর চামড়া পট্টি এলাকার নুর ইসলামের ছেলে ২৩ বছরের যুবক হায়দার আলী চারদিন আগে মাদক মামলায় কারাগারে আসেন। হাজতে সকাল ৭টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন হায়দার। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন

জানতে চাইলে সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক আজ সন্ধ্যা ৬টার দিকে বলেন, ‘হায়দার আলীর লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ