• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশুলিয়ায় কবর থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরি

সিসি নিউজ ডেস্ক।। সাভারের আশুলিয়ায় একটি কবরস্থান থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরি হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়।

স্থানীয়রা জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দরগারপাড় এলাকার গাজীর দরগা সরকারি কবরস্থানটিতে নারী-পুরুষের কবরের স্থান আলাদা করা আছে। সেখানে নারীদের কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে কবরগুলো খোঁড়া হয়েছে।

মাহমুদা খানম নামের স্থানীয় এক স্কুলশিক্ষিকা বলেন, ‘দেড় বছর আগে আমার মাকে এখানে কবর দেওয়া হয়েছিল। এরপর থেকে প্রতি শুক্রবার মায়ের কবর জিয়ারত করতে আসি। তবে আজ সকালে এসে দেখি, মায়ের কবরে গর্ত। মনে হলো, কবরে মায়ের কঙ্কাল নেই। পরে দেখি, আশপাশের আরও কয়েকটি কবরের একই অবস্থা। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।’

স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, যে কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলো সবই পুরোনো কবর। এই কবরস্থানে অনেক বেওয়ারিশ লাশও কবর দেওয়া হয়।

এর আগে ২০২১ সালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জান্নাতুল বাকী কবরস্থান থেকে ১৬টি, ২০১৯ সালে আশুলিয়া ইউনিয়নের শ্রীখণ্ডীয়া কবরস্থান থেকে ৭টি এবং ২০১৫ সালে পাথালিয়া ইউনিয়নের গোকুলনগর কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। তবে সেসব ঘটনায় কাউকে আটক করার কথা শোনা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ডিউটি কর্মকর্তা সুমন চন্দ্র গাইন বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো খবর পাইনি। পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ