• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলা পরিষদের মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় তরিকুল ইসলাম (৬০) নামের এক মুসল্লি গুরুত্বর আহত হয়েছেন। শনিবার জোহরের নামাজের পর এ ঘটনা ঘটে। তিনি জেলা শহরের জুম্মাপাড়ার মৃত সৈয়দ ইবাদত ইসলামের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতানে ভর্তি করা হয়েছে। ওই হামলার ঘটনায় পুলিশ শহরের জুম্মাপাড়ার জাহাঙ্গীর আলম (৪৫) ও তার ছেলে সজলকে (২০) আটক করেছে। জাহাঙ্গীর আলম জেলা শহরের জুম্মাপাড়ার আব্দুল লতিফ আলীর ছেলে। ঘটনার সঙ্গে জড়িত জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীর (৪০) পলাতক রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মসজিদের ইমাম মাওলানা আবু তালহা ও মোয়াজ্জেম মাওলানা সাব্বির রহমানকে নিয়ে দীর্ঘদিন ধরে পক্ষে বিপক্ষে অসন্তোষ চলছিল মুসল্লিদের মধ্যে। ওই অসন্তোষকে কেন্দ্র করে শনিবার জোহরের নামাজ শেষে মসজিদের ভেতরে মুসল্লি তরিকুলকে আটকিয়ে রাখেন আলমগীর হোসেন। এসময় আলমগীরের বড়ভাই জাহাঙ্গীর ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করলে মুসল্লি তরিকুলের ভুরি বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। নূরন্নবী দুলু (৫০) নামে এক মুসল্লি আহত তরিকুলকে রক্ষায় এগিয়ে গেলে জাহাঙ্গীরের ছেলে সজলের হাতে থাকা ধরালো অস্ত্রের আঘাতে আহত হন তিনি (দুলু)। আহত নূরন্নবী দুলুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শণ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইফনুল আবেদীন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বলেন, ’পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত বাবা এবং ছেলেকে আটক করা হয়েছে। আলমগীর নামে একজনকে আটকে চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ