• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রাফিক পুলিশকে লাথি মারার অভিযোগে নারী আটক

সিসি নিউজ ডেস্ক।। রাজশাহী নগরীতে ট্রাফিক পুলিশের সদস্যকে লাথি মারার অভিযোগে রানী (৪৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ট্রাফিক কনস্টেবল মো. বজলু একজন নারী সার্জেন্টের সঙ্গে দায়িত্ব পালনের সময় ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশিতে সহযোগিতা করছিলেন। এ সময় রিকশাযাত্রী রানী ব্যারিকেড অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক কনস্টেবল তাঁকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে ওই নারী বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রিকশা থেকে নেমে রানী ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন।

ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলুর সঙ্গে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট সাবিহা খাতুন। তিনি সঙ্গে সঙ্গে বোয়ালিয়া থানা-পুলিশকে খবর দেন। বোয়ালিয়া থানা-পুলিশ গিয়ে রিকশার যাত্রী রানীকে ধরে নিয়ে থানায় যায়। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা দায়ের হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ