• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খোলার ঘটনায় থানায় জিডি

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে নাশকতার চেষ্টায় রেল লাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় এলাকাবাসীর সচেতনতায় বড় দূর্ঘটনা থেকে রক্ষা পায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। তবে এটি নাশকতার উদ্দ্যেশ্যে নয়, চুরি ঘটনা বলছেন পুলিশ প্রশাসন।

সূত্র মতে, গত বুধবার রাত ১০টার দিকে জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ডোমার-চিলাহাটি রেলপথে।

এলাকাবাসী জানায়, বুধবার রাতে ওই এলাকায় রেললাইনের লোহালস্কর খোলার শব্দ হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা দলবদ্ধ হয়ে সেখানে এগিয়ে যান। এসময় ধাওয়া করলে একদল দুস্কৃতিকারী পালিয়ে যান। পরে ওই এলাকার বিভিন্ন স্থানে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খোলা অবস্থায় দেখতে পান।

ওই গ্রামের রাজেশ্বর রায় (৩০) বলেন, ‘ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামি সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এসময় ঘটনাস্থলে তিন শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। তারা সকলে বিভিন্নভাবে সংকেত দিলে ট্রেনটি থেমে যায়। এতে করে বড় দূর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি’।

বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন, ‘এলাবাসীর ধাওয়া করলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তায় ফিসপ্লেট ক্লিপ উদ্ধার হয়। অল্প সময় পর খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে ওই পথে আসছিল। এলাকাবাসী বিভিন্ন সংকেত দিয়ে ট্রেনটিকে থামাতে সক্ষম হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি’।

নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, ‘লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র একপ্রেস টেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার রেল স্টেশনে।’

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) মো. হাফিজুর রহমান বলেন, ‘ট্রেনটি ওই এলাকায় আসলে স্থানীয়রা ট্রেনটি থামায়। তারা জানায় রেল লাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে রাখা আছে। যারা খুলেছে তারা পালিয়ে গেছে। রেলের কর্মীরা রেল লাইন মেরামত কাজ করার পর আমরা ট্রেন চলানোর অনুমতি পাই। এ সময় ওই ট্রেনে দুই থেকে আড়াই শত যাত্রী ছিলেন’।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাকিউল আযম বলেন, ‘এটি নাশকতা নয়, চুরির উদ্যেশ্যে ফিস প্লেট ক্লিপগুলো খুলেছে দুর্বৃত্তরা। নাশকতার উদ্দেশ্যে এসব খোলা হলে একটি জায়গা থেকে খুলতো। তারা রেল লাইনের বিভিন্ন স্থানে ক্লিপগুলো খুলেছে। এলাকাবাসীর সহযোগিতায় একটি বস্তা থেকে ৩১ পিস ফিসপ্লেট ক্লিপ উদ্ধার করেছে রেল কর্তৃপক্ষ। এ ঘটনায় পুলিশের পক্ষ্য থেকে সৈয়দপুর জিআরপি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।’

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম বলেন, ‘ঘটনার পর রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। প্রাথমিকভাবে নাশকতা নয় বলে মনে হচ্ছে। কারণ তারা একটি বস্তায় ফিসপ্লেট ক্লিপ নিয়ে পালিয়েছে। আর একটি বস্তা এলাকাবাসী আটক করেছে। তার পরেও আমরা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিষয়টি তদন্ত করে দেখছি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ