• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাউবির এইচএসসি পরীক্ষায় পাস ৬৩ শতাংশ

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ। বৃহস্পতিবার এ ফল প্রকাশিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে ৭৬ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় ৪১ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬ হাজার ২২৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট  নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ছিলো ৮৮ হাজার ১৭৬ জন ।

শিক্ষার্থীদের মধ্যে ২৩ জন এ প্লাস, ১ হাজার ৯৮৭ জন এ, ৭ হাজার ১০৯  এ মাইনাস, ১০ হাজার ৮২৭ জন বি, ৬ হাজার ১৯৯ জন সি এবং ৮৪ জন ডি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ২৩ জন পুরুষ এবং ১১ হাজার ২০৬ জন মহিলা। বাউবির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ