• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাপার বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সিদ্দিককে দলের পদ থেকে অব্যাহতি

সিসি নিউজ।। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিককে জাতীয় পাটির সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার পাটির চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রে ওই অব্যাহতির কথা জানানো হয়। তিনি (সিদ্দিক) ছিলেন জেলা জাতীয় পাটির সহসভাপতি।

দলীয় সূত্রমতে, দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে জাপা দলীয় প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান (লাঙ্গল)। একই আসনে স্বতন্ত্র প্রার্থীর কাঁচি মার্কা নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন জেলা জাতীয় পাটির সহসভাপতি সিদ্দিকুল আলম।

জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত পত্রে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় পাটি নীলফামারী জেলা শাখার সহসভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিককে পাটির সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এবিষয়ে মুঠোফোনে সিদ্দিকুল আলম সিদ্দিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি নন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ