• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাপা চেয়ারম্যানের ভাগিনাকে হারিয়ে স্বতন্ত্রপ্রার্থী সিদ্দিকুলের বিজয়

সিসি নিউজ।। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাপার স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক বিজয় হয়েছেন। তিনি জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমানকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন। তিনি জাপা চেয়ারম্যান জিএম কাদেরের ভাগনে।

আজ রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ তাঁকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার ১৬৯টি ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক কাচি প্রতীকে ৬৯ হাজার ৯১৪টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন ট্রাক প্রতীকে ৪৫ হাজার ৩০১ ভোট পান। আর জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান লাঙল প্রতীকে ৪১ হাজার ৩১৩ ভোট পান।

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, নীলফামারী-৪ আসনে সাতজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে কাঁচি প্রতীকে সিদ্দিকুল আলম সিদ্দিক সর্বোচ্চ ৬৯ হাজার ৯১৪ ভোট পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো।

নীলফামারী- ৪ আসনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৭৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৮৪২, নারী ভোটার ২ লাখ ১২ হাজার ২৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ