• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে চিকিৎসক প্রফেসর নজরুল ইসলামের উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রফেসর নজরুল রিউমাটোলজী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের উদ্যোগে অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) শহরের উপকন্ঠে ঢেলাপীরস্থ টাওয়ার এক্স, চাঁদভানু কমপ্লেক্সে ওই কম্বল বিতরণ করা হয়।
প্রফেসর নজরুল রিউমাটোলজী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজী বিভাগের প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় তাঁর কন্যা ডা. নুসরাত বিনতে নজরুল, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সবিয়া বেগম, বিশিষ্ট ব্যবসায়ী মমতাজ মিন্টু, আলহাজ্ব মো. মাহবুব আলম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম তাঁর নামে প্রফেসর নজরুল রিউমাটোলজী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফঅর) ট্রাস্ট গঠন করেছেন। আর ওই ট্রাস্টের উদ্যোগে তিনি প্রতি শীত মৌসুমে শীতবস্ত্র নিয়ে অসহায় ও গরিব শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।
উল্লেখ্য, গত চারদিন যাবৎ তীব্র শীত ও কুয়াশা পড়েছে। আর এতে অসহায় ও গরীব মানুষেরা কাবু হয়ে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ