• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শীতার্তদের মাঝে ২৫০ কম্বল বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীতে শীতার্তের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এসব কম্বল বিতরণ করে।
জেলা শহরের অদূরে পুলিশ লাইন এলাকায় সংস্থার কার্যালয় চত্বরে এসব কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় সংস্থার বিভাগীয় সমন্বয়কারী আলহাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীরুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, ট্রাফিক পুলিশের পরিদর্শক জ্যোর্তিময় রায়, সংস্থার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ পূর্ণবাসন কর্মসূচির উপ-পরিচালক মো. নুরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক জোগলুল পাশা, এলাকা সমন্বয়কারী আল রাফিয়া প্রমুখ।
সংস্থার বিভাগীয় সমন্বয়কারী আলহাজ উদ্দিন জানান, উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ও নীলফামারী জেলার সদর ও ডোমার উপজেলায় শীতার্তের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ