• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াছ হোসেন বাবলু আর নেই

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র মো. ইলিয়াছ হোসেন বাবলু (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
ওই রাতে জলঢাকা পৌরসভার সতিঘাট এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় অসুস্থ্য হলে তাঁকে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
মো. ইলিয়াছ হোসেন বাবলু ২০১১ সালে প্রথম দফায় এবং ২০২০ সালে দ্বিতীয় দফায় ওই পৌর সভার মেয়র নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম দফায় ও বাদ আছর উত্তর কাজীরহাট গ্রামে নিজ গ্রামে দ্বিতীয় দফায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও নীলফামারী-৩ জলঢাকা আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী পৌরসভার মেয়র ও মিউনিসিপাল এসাসিয়েশন অব বাংলাদেশের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ