• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তীব্র শীত: নীলফামারীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা

সিসি নিউজ।। মাঘের কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা নীলফামারীর জনজীবন। শীতের দাপটে বেশি কাবু হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ।সেই সঙ্গে বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। এ কারণে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন পাঠদান বন্ধ রাখা হয়েছে।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় সোমবার বিদ্যালয় ছুটির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক।
তারা জানান, এই কনকনে শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে।
এদিকে সকাল সাড়ে ৯ টার দিকে স্কুল বন্ধের ঘোষণায় স্কুলে এসে বিপাকে পড়েছে অনেক শিক্ষার্থী।
ছমির উদ্দিন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আরিফুল ইসলাম জানায়, আমার বাড়ি নীলফামারী থেকে অনেক দুরে। সকাল বেলা অনেক কষ্টে অটো করে এসে দেখি স্কুল বন্ধ।  এখন বাসা যাব। আমরা যদি আগেই এই ঘোষণাটা জানতে পারতাম আর কষ্ট করে স্কুল আসার লাগতো না।
সোমবার (২২ জানুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত দুই সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য উত্তাপ ছড়াতে না পারায় বেড়েছে শীতের তীব্রতা।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন সিসি নিউজকে বলেন, উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আজ সোমবার সকালে জেলায় সর্বনিন্ম তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে নীলফামারীর তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এ রকম তাপমাত্রা আরও কয়েক দিন থাকতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক বলেন, আজকের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুর বিমানবন্দরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ডিমলায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট করা হয়েছে। অকারনে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত রাখা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির কম হওয়ায় নীলফামারি জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষকদের সময় মতো স্কুলে যেতে হবে।
নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসার নিচে আসার নীলফামারীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রাখা হয়েছে। পরিবেশের উনন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ