• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারতীয় সিরিয়াল দেখে ফিল্মি স্টাইলে ৬ লাখ টাকা ছিনতাই

সিসি নিউজ ডেস্ক।। ময়মনসিংহের ত্রিশালে ফিল্মি স্টাইলে প্রবাসীর স্ত্রীর ছয় লাখ টাকা ছিনিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার বৈলর কাজির শিমলা উকিল বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারেরা হলেন–সোহাগ মিয়া (২৮) বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রাম এবং মেহেদি হাসান (২৫) বাড়ি একই ইউনিয়নের চকপাঁচপাড়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঁঠাল ইউনিয়নের দরিল্লা গ্রামে এক প্রবাসীর স্ত্রী জমি কেনার জন্য ছয় লাখ টাকা সোনালী ব্যাংক ত্রিশাল শাখা থেকে তুলে রিকশা করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে চলন্ত মোটরসাইকেলে অভিনব কৌশলে টাকা ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী।

তখন ভুক্তভোগীর ডাক-চিৎকারে পুলিশের এ এস আই মাহমুদুল হাসান জামান ছিনতাইকারীকে ধাওয়া করলে পরে ডিউটিতে থাকা এস আই হুমায়ুন কবীরও যোগ দেন। দুই পুলিশ প্রায় আট কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারী সোহাগ মিয়া ও মেহেদি হাসানকে টাকাসহ আটক করতে সক্ষম হন।

তাঁরা ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল (সিআইডি) দেখে এভাবে ছিনতাইয়ে অনুপ্রাণিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে জানান এসআই হুমায়ুন কবীর।

সহকারী পুলিশ সুপার অরিত সরকার বলেন, ‘মোটরসাইকেলে টাকা ছিনতাই করে পালানোর পথে ত্রিশাল থানা-পুলিশের দু’জন অফিসার টহলরত থাকাবস্থায় টাকা, মোবাইল, ব্যাংকের চেকবই উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘ত্রিশাল থানার দু’জন চৌকস পুলিশ অফিসার টাকাসহ ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করেন। এই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ