• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সমাজসেবা করে রংপুর বিভাগের শ্রেষ্ট জয়িতা দলিত সম্প্রদায়ের ছবি

সিসি নিউজ।। বিভাগীয় পর্যায়ে জয়িতা সন্মাননা পেয়েছেন নীলফামারীর দলিত সম্প্রদায়ের ছবি রানী দাস। সমাজ উন্নয়নে অসামান্য অবদানে তিনি ওই সন্মাননা অর্জন করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যেগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় সন্মাননার আয়োজন করে রংপুর বিভাগীয় কমিশনার ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

গত বুধবার বিকেলে রংপুরে আরডিআরএস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সন্মাননা তুলে দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। এসময় বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় পুলিশের ডিআইজি মো. আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাকিয়া আফরোজ প্রমুখ।

ছবি রানী দাস এর আগে একই ক্যাটাগরিতে নীলফামারী সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। তিনি জেলা সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী এলাকার ধনীপাড়া গ্রামের লালচান দাসের মেয়ে। ছবি রানী জানান, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য তাকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হয়েছে। বুধবার আরডিআরএস সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি কেয়া খানের হাতে শ্রেষ্ঠ জয়িতার ক্রেস্ট, সনদপত্র ও নগদ ২৫ হাজার টাকা গ্রহন করেন।

তিনি বলেন, ‘আমরা যখন নিজের অর্থ, সময়, মেধা ব্যয় করে মানুষের জন্য কাজ করি। ওই কাজে মানুষের উপকার হলে অনেক ভালো লাগে। আর যখন বড় পরিসরে আয়োজন করে আমাদের কাজের কেউ স্বীকৃতি দেয় তখন আরো ভালো লাগে। আরো বেশি কাজ করার উৎসাহ বাড়ে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ