• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |

অবমুক্ত করা হলো বিলুপ্ত প্রায় চিলপাখি

সিসি নিউজ।। অবমুক্ত করা হয়েছে বিলুপ্ত প্রায় চিলপাখিকে। আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদিন এর উপস্থিতিতে এই পাখি অবমুক্ত করা হয়। এ সময় সামাজিক বন বিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। এরআগে ৩ ফেব্রুয়ারী সন্ধ্যয় জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বুড়িরডাঙ্গা থেকে এই চিলকে উদ্ধার করে আনা হয়। সামাজিক বন বিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, উদ্ধার হওয়া চিল পাখিকে দু’দিন চিকিৎসা সেবা দেয়া হয়। পুর্ণ সুস্থ্য হওয়ার পর সোমবার অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ