• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টাঙ্গাইল শাড়ি, রাজশাহীর মিষ্টি পানসহ ৫ পণ্য জিআই সনদ পাচ্ছে

সিসি নিউজ ডেস্ক।। ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকায় স্থান পেতে যাচ্ছে টাঙ্গাইলের শাড়ি, যশোরের খেজুর গুড়, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর অমৃতসাগর কলা ও লটকন এবং রাজশাহীর মিষ্টি পান।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর।

জিআই পণ্যের তালিকায় নতুন কয়েকটি নামের বিষয়ে জানতে চাইলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন, ‘টাঙ্গাইলের শাড়ি, যশোরের খেজুর গুড়, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর কলা ও লটকন এবং রাজশাহীর মিষ্টি পান স্বীকৃত হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এরই মধ্যে তা গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।’ আগামীকাল বৃহস্পতিবার গেজেট প্রকাশিত হবে বলে আশা করছেন তিনি।

বাংলাদেশে বর্তমানে ২১টি জিআই পণ্য রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে— বগুড়ার দই, জামদানি, ইলিশ মাছ, ঢাকাই মসলিন, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আম, দিনাজপুর কাটারিভোগ চাল, কালিজিরা ধান, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাগদা চিংড়ি, শেরপুরের তুলসিমালা ধান, সিলেটের শীতলপাটি, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা ও চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম উল্লেখযোগ্য।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ