• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে মাসব্যাপী অ্যাথলেটিকস্ প্রশিক্ষণের উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীতে অনুর্ধ্ব-১৫ বালিক-বালিকাদের নিয়ে মাসব্যাপী অ্যাথলেটিকস্ প্রশিক্ষণ শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় নীলফামারী জেলা ক্রীড়া অফিস আয়োজনে এবং নীলফামারীর জেলা ক্রীড়া সংস্থা সহযোগিতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কমসূচি ২০২৩-২৪ এর আওতায় নীলফামারীর সদর উপজেলায় অনুর্ধ্ব-১৫ বালক বালিকাদের নিয়ে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মাহমুদুল হাসান সাগর। নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম গোলাপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মো. আবুল হাসেম। এতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করছেন। এর আগে প্রশিক্ষাণার্থীদের যাছাই-বাছাই পর্বে নীলফামারী সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১০জন শিক্ষার্থী অংশ নেন। পরে তাদের মধ্যে থেকে ৪০ জনকে অ্যাথলেটিকস প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ