• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় সৈকত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বীরগঞ্জে দু’বারের ইউপি সদস্য বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে ছেলে মো: সৈকত। মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সৈকত বৃহস্পতিবার সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাষ্টারপাড়া গ্রামের দু’বারের ইউপি সদস্য মো: শফিউল আলম সুরুজ এর ছেলে। মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা জানান, শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মৃত ওসমান গনির ছেলে এবং বর্তমান ইউপি সদস্য। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস মারা যান তিনি। তার নামাজের জানাজা বিকেলে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত বাবার লাশ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে। বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জুলফিকার আলী শাহ সাংবাদিকদের বলেন,সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। মৃত্যুবরণ করার পরেও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, আমরা পরীক্ষা হলে খোঁজ-খবর নিয়ে সত্যতা নিশ্চিত করেছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজ এর বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। সেই সাথে মেধাবী শিক্ষার্থী সৈকতের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ