• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভাগ্নের হাতে মামা খুন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় বিরোধপূর্ণ জমিতে চাষাবাদকে কেন্দ্র করে ভাগিনার হাতে মামা খুন হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
নিহতের নাম ফজিবর রহমান (৫৫)। তিনি একই ইউনিয়নের ডাংগারহাট এলাকার মৃত মখিমদ্দীনের ছেলে।
আটক দুইজন হলেন-  বালাপাড়া এলাকার বাসিন্দা মাসুদ রানা সুজন (১৯) ও সোহাগ ইসলাম  (২০)। এর মধ্যে মাসুদ নিহত ফজিবরের ভাগিনা মহুবার ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বালাপাড়া এলাকার মহুবার ইসলামের পরিবারের সঙ্গে তার মামা ফজিবর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালের দিকে ওই বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যান ফজিবর । এতে বাধা দেন তার ভাগিনা মহুবার ও ভগ্নিপতি মজিবর রহমান। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মহুবারের কিল ঘুষির আঘাতে ফজিবর ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজিবরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।নিহতের মরদেহ নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ