• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মৌমিতার পঞ্চম গ্রন্থ ‘ছায়াঘর’ এর মোড়ক উন্মোচন

সিসি নিউজ।। নীলফামারীর মেয়ে মুবাশশিরা তাসনিম মৌমিতা’র পঞ্চম গ্রন্থ ‘ছায়াঘর’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার ঢাকায় অমর একুশে বইমেলায় এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বইমেলার প্যাভিলিয়ন ১১য়ে পাওয়া যাচ্ছে এই গ্রন্থটি। ইত্যাদি প্রকাশনায় গ্রন্থটি প্রকাশিত হয়েছে। মৌমিতার ইতোপুর্বে আরো চারটি গ্রন্থ প্রকাশিত হয়। এসবের মধ্যে ছিলো হরেক রকম ছড়া, বাংলা মায়ের রুপ, ভাবনাগুলো ছন্দের তালে ও সোনার চুড়ি। মুবাশশিরা তাসনিম মৌমিতা নীলফামারীর গুড়গুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খোকন এর ছোট ভাই গোলাম মর্তুজা এর মেয়ে। ঢাকা ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে মৌমিতা। বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এমবিবিএস’র প্রথম বর্ষের শিক্ষার্থী। নীলফামারীর গুড়গুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খোকন জানান, ঢাকা বই মেলাছাড়াও সারাদেশের লাইব্রেরীগুলোতে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মুল্য ৩৫০টাকা থাকলেও ২৬০টাকায় পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ