• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শিশু ধর্ষনের ঘটনায় গ্রেফতার-৩

সিসি নিউজ।। নীলফামারীর পল্লীতে দশ বছরের এক মেয়ে শিশু ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির খালা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ধর্ষকসহ তাঁর দুই সহযোগিকে গ্রেফতার করে। শিশুটি এখন নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি বসতপাড়ার আব্দুল হালিমের ছেলে হাফেজ নাহিদুল ইসলাম নাহিদ (২২) ও তার দুই সহযোগী নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের উত্তর ফকিরপাড়া গ্রামের শাহাদাত ফকির (৪৫) ও শফিয়ার রহমান (৬৫)।

মামলা সুত্র মতে, নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের উত্তর ফকিরপাড়ার ভিকটিম শিশুটি গ্রামের মাদ্রাসায় পড়তো। গত সোমবার দুপুরে শিশুটিকে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ নাহিদুল ইসলাম মাদ্রাসা ঘরের ভিতরে নিয়ে গিয়ে জোর পুর্বক শ্লীলতাহানী ঘটায়। এরপর বৃহস্পতিবার শিশুটিকে আবারো জোরপূর্বক ধর্ষন করে ওই শিক্ষক। এ ঘটনা প্রকাশ পেলে ওই মাদ্রাসার হাফেজ নাহিদকে নিয়োগ প্রদানকারী ব্যক্তি শাহাদাত ফকির ও সভাপতি শফিয়ার রহমান উভয়েই ধর্ষকের পক্ষ নিয়ে তাকে পালিয়ে যেতে সহায়তা করে। এছাড়া ভুক্তভোগীর পরিবারকে ঘটনার বিষয়ে থানা পুলিশকে না জানানোর জন্য ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম আজ শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার বিকেলে তাঁদেরকে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ