• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় ৩ মাদক ব্যবসায়ী আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ৩ কেজি গাঁজাসহ দিনাজপুরের খানসামায় তিন মাদক ব্যবসায়ী থানা পুলিশের হাতে আটক হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের পশ্চিম ঘাটপাড় এলাকা হতে থানা পুলিশের চৌকস সদস্যরা গাঁজাসহ হাতেনাতে তাদের আটক করেছে।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ব্যাংমারী এলাকার শোয়েব আলীর ছেলে
মো:নাজমুল হুদা (২৩) ও মৃত.আব্দুল কাদের ছেলে সবুজ (২৩) এবং দক্ষিণ বালাপাড়া এলাকার মৃত ওয়াহেদুল ওরফে রহিদুলের ছেলে খায়রুল ইসলাম (২৪)।

বিষয়টি নিশ্চিত করে ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব ইসলাম বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন, মাদক প্রতিরোধ থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে তাই মাদক প্রতিরোধে সকলের সহযোগিতা চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ