• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তি উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তির উদ্ধার করা হয়েছে। তবে মুর্তিটি সনাতন ধর্মালম্বীদের কোনো দেব-দেবীর মুর্তি কিনা সেটি নিশ্চিত করা যায়নি।
জানা যায়, মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই বাঘধরা মোড় এলাকায় গোলাম মোস্তফার ছেলে কৃষক রায়হান আলী (৩০) তার জমিতে হাল চাষের সময় কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তিটি দেখতে পান। এসময় ওই এলাকার জাহিদুল ইসলাম হেলাল ও অশিক ঘটনাটি জানার পর স্থানীয় গ্রাম পুলিশকে জানান। পরে ইউনিয়নের  ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রবিউল ইসলাম কষ্টি পাথরের মুর্তিটি কৃষক রায়হান আলীর কাছ থেকে জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমালের কাছে জমা দেন।
কৃষক রায়হান আলী বলেন, জমিতে হালচাষ করার সময় ভগ্নদশার মুর্তিটি দেখতে পেয়ে প্রতিবেশি জাহিদুল ইসলাম হেলাল ও অশিককে জানান। পরে গ্রাম পুলিশের কাছে সেটি হস্তান্তর করেন।
গ্রাম পুলিশ রবিউল ইসলাম বলেন, কষ্টি পাথরের মুর্তি পাওয়া গেছে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে তাঁর নিদের্শনা অনুযায়ী মুর্তিটি জব্দ করে তাঁর কাছে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তিটি সংরক্ষণের জন্য কাষ্টডিয়ান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কাহারোল দিনাজপুরের কাছে প্রেরণ করা হয়েছে। তবে মুর্তিটি মূল্য নির্ধারণ করা যাযনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ