• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো টিসিবি

সিসি নিউজ ডেস্ক।। চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। অর্থাৎ আগের দাম ৭০ টাকাতেই চিনি বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। এর আগে, গতকাল টিসিবি চিনির মূল্য ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করেছিল।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির এক অডিও বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা যায়, রোজার আগে এক লাফে চিনির দাম ৩০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়। ফলে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের দাম ৭০ টাকায় বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, চট্টগ্রামে একটি চিনি কারখানার গুদামে আগুন লাগার ঘটনাকে অজুহাত হিসেবে দেখিয়ে ব্যবসায়ীরা বাজারে চিনির দাম কিছুটা বাড়িয়েছেন। যদিও সে কারণে দেশের বাজারে এখনো চিনির বড় কোনো সংকট হয়নি। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে সম্প্রতি চিনির দাম কিছুটা কমে এসেছিল।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সরকারি মিলের লাল চিনির দাম কেজিতে ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ২২ ফেব্রুয়ারি রাতেই মন্ত্রণালয়ের নির্দেশে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা।

উৎস: ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ