• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ ও সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। ৪২ দফা দাবী আদায়ে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছেন ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন।
শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌর বাজার মসজিদ সড়কে এই সভা অনুষ্ঠিত হয়। শেষে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন তারা।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির উপজেলা সম্পাদক শফিকুল ইসলাম শিকদার,ফুলবাড়ী স্বর্ণ শিল্পি ব্যবসায়ী সমিতির সভাপতি মানিক মন্ডল, দোকান কর্মচারী ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি কমল চন্দ্র সাহা,সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,বর্তমান সাধারণ সম্পাদক ফরিদ আলী, সংগঠনের সদস্য জাফরউল্লাহ্ আনছারী, তাজুল ইসলাম, মিলন রহমান ও রানা মন্ডল প্রমুখ।
সভায় সংগঠনের সভাপতি হামিদুল হক ৪২ দফা দাবি পাঠ করে শুনান। দাবি সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিক/কর্মচারীদের কোন ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় কাজ করানো যাবে না। ঈদ-পূঁজায় শ্রমিক/কর্মচারীদের বেতনের সমপরিমান বোনাস দিতে হবে। কোন প্রতিষ্ঠান কর্তৃক ০৮ (আট) ঘন্টার বেশি শ্রমিক কর্মচারীদের কাজ করান তবে অভার টাইম দিতে হবে। বিনা কারণে বা কথায় কথায় শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা চলবে না। প্রতিষ্ঠানের মালিক ও কর্মরত শ্রমিকদের মধ্যে কোন বিরোধ দেখা দিলে নিজেরা সমাধান করিতে না পারিলে তাহা উভয় সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সমাধান করতে হবে। চুক্তি মোতাবেক মাসিক বেতন হিসেবে পরিশোধ করিতে হবে। বকেয়া রাখা চলবে না। এমন ৪২ দফা দাবি জানান নের্তৃবৃন্দ। সভার শুরুতে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।
পরে সেখান থেকে ৪২ দফা দাবী আদায়ের লক্ষে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হকের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। দুনিয়ার মজদুর এক হও লাড়াই কর,আমাদের দাবী মানতে হবে এই শ্লোগান দিতে দিতে মিছিলটি পৌর শহরর প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ