• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রমজানে স্কুল খোলা থাকবে: আপিল বিভাগ

সিসি নিউজ ডেস্ক।। রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে রমজানে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রমজানে স্কুল খোলা রাখায় যানজটসহ কয়েকটি বিষয় উল্লেখ করে রিট করেছিলেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে তা সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। তবে চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম বিষয়টি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। সে অনুযায়ী আজ বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় আসে।

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ