নীলফামারীতে বিজিবির ইফতার বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীতে মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক দরিদ্র অসহায়ের মাঝে ইফতার বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের উদ্যোগে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের দারোয়ানী কুন্দপুকুর মনির উদ্দিন দাখিল মাদ্রাসা মাঠে এসব ইফতার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, মাহে রমজান উপলক্ষে ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে এলাকার দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতে এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রমে বিজিবির অংশগ্রহন অব্যাহত থাকবে।


Posted

in

by