• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে এতিমখানায় চাল দিলেন বাউস্ট’র শিক্ষার্থীরা 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) শিক্ষার্থীরা একটি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে চাল প্রদান করেছেন। রোববার (৩১ মার্চ) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের আব্বাস উদ্দিন আহমেদ হলের আবাসিক শিক্ষার্থীরা তাদের সেক্রিফাইস (ত্যাগ) মিল থেকে প্রাপ্ত অর্থ থেকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর মন্ডলপাড়ায় অবস্থিত মাজিদুল উলুম হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ওই চাল প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রক্টর ও আব্বাস উদ্দিন আহমেদ হলের প্রভোস্ট ড. কাজী মোহাম্মদ এনামুল হক, সহকারী প্রভোস্ট আফতাব আহমেদ জাহিন, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, মাদ্রাসার কোষাধ্যক্ষ রেজাউল হকসহ হলের বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের আব্বাস উদ্দিন আহমেদ হলের প্রভোস্ট ড. কাজী মোহাম্মদ এনামুল হক জানান, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ থেকে তারা প্রতিবছর তিনটি সেক্রিফাইস (ত্যাগ) মিল চালু করে। এ ত্যাগ মিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ