• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টানা ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

সিসি নিউজ ডেস্ক।। পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ১৪ দিনের ছুটিতে যাচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি  বলেন, বুধবার (৩ এপ্রিল) থেকে ১৬ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। আর ৭ এপ্রিল (রোববার) থেকে ১৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত বন্ধ থাকবে অফিস। ছুটি শেষে আগামী ১৬ এপ্রিল অফিস ও ১৭ এপ্রিল ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।

আবাসিক হল প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকি বলেন, ‘ঈদের ছুটি থাকলেও আমাদের অনেক শিক্ষার্থী হলে থাকেন, চাকরির প্রস্তুতি নেন। সে ক্ষেত্রে হল বন্ধ দেওয়া উচিত নয়। তাই অফিস বন্ধ থাকলেও হল খোলা থাকবে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ