• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে গুপ্তা প্লাইউডের উদ্যোগে প্রতিবদ্ধি ও অসহায়দের মাঝে ঈদ উপহার

ফুলবাড়ী (দিনাজপুর) দিনাজপুর।। দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধশত অসহায় বয়স্ক ও প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। ফুলবাড়ীর স্বনামধন্য প্রতিষ্ঠান গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত’র অর্থায়নে এসব কাপড় বিতরণ করা হয়।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঁটাবাড়ী, কানাহার, মধ্যগৌরীপাড়া, পশ্চিম গৌরীপাড়া, দক্ষিণ বাসুদেবপুর, ডাঙা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রকৃত অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ঈদের নতুন কাপড় হাতে পেয়ে বয়স্ক ও প্রতিবন্ধীরা খুশি আত্মহারা হয়ে উঠেন ।
গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত বলেন, গুপ্তা প্লাইউড প্রতিবছর অসহায় প্রতিবন্ধী ও অক্ষম মানুষের পাশে স্বতঃস্ফুর্ত ভাবে দাঁড়ায়। তাদের দোআ ও ভালোবাসায় গুপ্তা প্লাইউড সুনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ