• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি রোধে তৎপর হাইওয়ে পুলিশ

সিসি নিউজ।। ঈদে ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে যাতায়াত করতে রংপুর-দিনাজপুর মহাসড়কে হাইওয়ে পুলিশ তৎপরতা বৃদ্ধি করেছে। জনবল সংকটের মাঝেও ঈদে মহাসড়কে দুর্ঘটনা ও চাঁদাবাজি রোধসহ শৃঙ্খলা বজায় রাখতে এমন তৎপরতা কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাইওয়ে পুলিশ সূত্রমতে, রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুরের সিটির মোড় থেকে নীলফামারীর সৈয়দপুর শহরের রাবেয়া মোড় পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কের দায়িত্ব রয়েছে এই হাইওয়ে থানা। এ সড়ক দিয়ে দেশের উত্তরাঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার মানুষজন যাতায়াত করে। বিশেষ করে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে গার্মেন্টস শ্রমিকরা বাড়ীতে ফিরে আসে। ঈদে মহাসড়কে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনের সংখ্যা তিন-চার গুন বৃদ্ধি পায়।

সূত্রটি আরো জানায়, এসময় মহাসড়কে বাড়তি যানবাহনের চাপে সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের নৈরাজ্যের আশঙ্কাও বেড়ে যায়। তাই সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক ঈদের আগে ও পরে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে সড়ক দুর্ঘটনারোধে মাইকিংসহ বিশেষ চেকপোষ্ট বসিয়ে স্প্রীডগানের মাধ্যমে গাড়ীর গতি তদারকি করা হচ্ছে। মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিবন্ধনবিহীন গাড়ি এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে নিয়মিত মামলা চলমান রয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম জানান, এ থানায় ৪৩ জন জনবলের স্থলে ৩২ জন কর্মরত রয়েছে। জনবল সংকটের মাঝেও রমজানের শুরু থেকে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মহাসড়কে মাইকিং এবং সড়ক সংলগ্ন হাট-বাজার ও মোড়ে মোড়ে জনসচেতনতা সৃষ্টিতে পথসভা, লিফলেট বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মহাসড়কে যেকোনও ধরনের নৈরাজ্য বন্ধ এবং যানজটমুক্ত রাখতে হাইওয়ে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে।

নীলফামারী জেলা পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জোতির্ময় রায় এ বিষয়ে সিসি নিউজকে জানান, জেলার মধ্যে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতিমধ্যে চেকপোষ্ট বসানো হয়েছে। ঈদের আগে ঘরমুখো মানুষ বাড়িতে এবং ঈদের পরে নিজ কর্মস্থলে সড়কপথে ফিরে যেতে যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় সে ব্যাপারে ট্রাফিক পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি জানান, কেউ খোলা ট্রাক, পিকআপ বা বাসের ছাদে চলাচল করলে ওইসব যাত্রীর পাশিপাশি যানবাহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ