সিসি নিউজ।। শাওয়াল মাসের চাঁদ বুধবার দেখা গেছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ বৃহস্পতিবার। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ঈদ আল্লাহর পক্ষ থেকে উপহার। এক মাসের সিয়াম সাধনা আর সংযমের পর ঈদ আনছে ‘ভাঙার দিন’।
বিজ্ঞানের তথ্যে এবারই প্রথম ৩০ রোজা হবে ধরে সরকার ছুটি নির্ধারণ করেছে। এই প্রথম ২৯ রমজান সরকারি অফিস খোলা ছিল। তাই গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি।
ঈদ ধর্মীয় উদযাপন হলেও বাংলাদেশে তা উৎসবেরও। প্রিয়জনের কাছে ফেরা ঈদের প্রধান আনন্দ। গত শুক্রবার থেকেই লাখ লাখ মানুষ শহর ছেড়ে গ্রামে ছুটে যান। জীবিকার জন্য শহরবাসী মানুষ শত ভোগান্তি মেনেও হাসিমুখে ঈদে নাড়ির টানে ছুটেন বাড়ি। ভাঙা মহাসড়ক, যানজট, টিকিটের হাহাকার; কোনো কিছুই বাধা নয়। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য সব বাধা তাদের কাছে তুচ্ছ।
সিসি নিউজ পরিবারের পক্ষ্য থেকে সকলের প্রতি রইলো ঈদের শুভেচ্ছা।