• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর ৩ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীতে ২২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের নির্মান কাজ শুরু হয়েছে। রবিবার পৃথক অনুষ্ঠানে এসব নির্মান কাজের উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বেলা ১১টার দিকে নীলফামারী সরকারি মহিলা কলেজের আট কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ছয়তলা একাডেমিক ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে কলেজের বার্ষিক ক্রীড়া, ধর্মীয়, সাহিত্য ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘অসম্পূর্ণ শিক্ষা দিয়ে সম্পূর্ণ মানুষ হওয়া যাবে না। যুক্তিবাদী মানুষ হতে হবে, কোন কিছু করার আগে চিন্তা করতে হবে। খেলাধুলা, সংষ্কৃতি চর্চা করতে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি বাহিরের বই পড়তে হবে। ডিজিটাল বাংলাদেশের কারণে আমরা এখন একটা গ্রামের, একটা শহরের বা একটা দেশের মানুষ না, আমরা এখন বিশ্বমানব। একজন বিশ্বমানব হিসেবে আমাদের সে ভাবে বেড়ে উঠতে হবে।’

কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল আনোয়ারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন পুলিশ সুপার মো. গোলাম সবুর, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম প্রমুখ। পরে তিনি আট কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ছয় কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মান কাজের উদ্বোধন করেন ।

নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম জানান, মোট ২২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে জেলা শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ভবন ছয় তলা বিশিষ্ট। এর মধ্যে সরকারি মহিলা কলেজে শ্রেণি কক্ষ হবে ২১টি, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪টি এবং নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৮টি শ্রেণি কক্ষ হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ