নীলফামারীতে তথ্য অধিকার আইন বিষয়ক পক্ষসমর্থন সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে সেবাপ্রাপ্তিতে অভিগম্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং তথ্য অধিকার আইন বিষয়ক পক্ষসমর্থন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নীলফামারী ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব)।
সভায় সভাপতিত্ব করেন রিইবের সহকারী পরিচালক নাসিমা পারভীন। এসময় বক্তৃতা দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক
আহসান রহিম মঞ্জিল, মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম, রিইবের সহকারী পরিচালক রুহি নাজ, কনসালটেন্ট রেজাউর রহমান লেলিন, সাংবাদিক ভুবন রায় নিখিল, মর্তুজা ইসলাম, পৌরসভার কাউন্সিলর মাহমুদা খানম তালুকদার, রতœা রানী রায় প্রমুখ। সভার শুরুতে ধারণাপত্র পাঠ করেন রিইবের সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান।
বক্তারা তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাসহ এ আইনের গুরুত্ব তুলে ধরেন এবং গোটা জেলায় এই কার্যক্রম বৃদ্ধি করার আহবান জানান।


Posted

in

by