• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে তিন সন্তানের জননীর আত্মহত্যা

সিসি নিউজ।। সৈয়দপুরে শোয়ার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার নীলফামারীর সৈয়দপুরে নিজের শোয়ার ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে দাবি করেছে পরিবার।

আজ রোববার দুপুর ১২ টার দিকে  উপজেলার গোলাহাট সরকারপাড়ার ওই গৃহবধূর বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গৃহবধূর নাম লাইলী বেগম (২৮)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকার মো: ওবাইয়ের হোসেনের স্ত্রী। তার বাবার নাম মো: জলিল। নিহত লাইলির ১১ মাসেরসহ ৩ জন সন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জলিলের ছেলে সন্তান না থাকায় বিয়ের পর থেকে  মেয়ে লাইলী ও জামাই ওবাইয়ের তার বাড়িতেই থাকেন।  প্রথম সন্তান জন্মের পর থেকেই মানসিক সমস্যা দেখা দেয় গৃহবধূ  লাইলীর। এরপর অনেক চিকিৎসা করেও কোনো সুফল মেলেনি। এর আগেও একাধিকবার  আত্মহত্যার চেষ্টা করে বেচে যান তিনি। ওইদিন উল্লেখিত সময়ে ছোট সন্তানকে টিকা দেওয়ার জন্য তার মাকে টিকাকেন্দ্রে পাঠান লাইলী। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এসে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় ঘরের ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখে থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে সৈয়দপুর থানার  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, ‘ এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ