• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আই এফ এম শহীদুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ডি সি রায়, ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক  মোঃ আব্দুল কাইয়ুম  প্রমুখ।
সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ সকল উপজেলা কমিটির সভাপতি সম্পাদকগণ অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ