• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ৪৮ রোগী পেল ২৪ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার ৪৮জন রোগীকে প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ ইউপি চেয়ারম্যান শাহ মো.আব্দুল কুদ্দুষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, ইউপি চেয়ারম্যান এনামুলহক, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, প্রতিবছর মানুষ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সকল রোগে আক্রান্ত গরীব রোগীদের চিকিৎসা সহায়তার জন্য এককালীন পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ