• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |

জলঢাকায় মিন্টু, কিশোরগঞ্জে রশিদুল, সৈয়দপুরে রিয়াদ চেয়ারম্যান নির্বাচিত

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। ওই নির্বাচনে জলঢাকা উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু, কিশোরগঞ্জ উপজেলা পরিষদে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. রশিদুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা পরিষদে বিএনপির বহিস্কৃত নেতা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএিনপির সাবেক যুগ্ম সম্পাদক রিয়াদ আরফান সরকার রানা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে রাতে বেসরকারি ওই ফলাফল ঘোষণা করা হয়।
জলঢাকা উপজেলায় আনছার আলী মিন্টু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জাসদের সভাপতি গোলাম আজম এলিছ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪৬ ভোট।
সৈয়দপুর উপজেলা পরিষদে রিয়াদ আরফান সরকার রানা দোয়াত-কলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজমল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ১৭২ ভোট।
কিশোরগঞ্জ উপজেলা পরিষদে মো. রশিদুল ইসলাম ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. আবুল কালাম বারী পাইলট আনারস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৪৩ ভোট।
উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম ও রাতে ওই ফলাফল ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ