• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পথসভায় দুর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মী আহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। আগামী ২৯ মে আসন্ন ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর জনসভায় দূর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে ওই প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ২ কর্মী গুরুতর আহত হয়েছে। এরমধ্যে আহত এক কর্মী  বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)-এ চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন ওই ব্যক্তি হলেন খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৫)। আহত অপর ব্যক্তি হলেন ওই এলাকার বাসিন্দা মনছুর আলী।

শনিবার (২৫ মে) রাতে উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মাঠে আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সহিদুজ্জামান শাহ-এর নির্বাচনী পথসভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, খানসামা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাটে আনারস প্রতীকের পথসভা চলছিলো। এসময় চেয়ারম্যান প্রার্থী সহিদুজ্জামান শাহের বক্তব্যের পূর্ব মুহূর্তে অন্ধকার থেকে ঢিল ছুঁড়তে থাকে দুর্বৃত্তরা। এতে দূর্বৃত্তদের ছোঁড়া ইটের আঘাতে ঘটনাস্থলে এক কর্মীর মাথা ফেটে যায়। পরে উপস্থিত সকলের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এবিষয়ে আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. সহিদুজ্জামান শাহ বলেন, আমার জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে কর্মীদের ভয়ভীতি দেখাতে কাপুরুষের মতো রাতে এমন ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। কর্মীদের ওপর এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রচার-প্রচারণাসহ নির্বাচনী সকল কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।

এবিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ