• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর সদরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্রী সয়ন দাস (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৭মে) দুপুরে রামগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদরের সুখধন দাসপাড়ার কৃষ্ণ দাসের ছেলে।

থানায় লিখিত এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভুক্তভোগী শিশু বন্ধুদের সাথে খেলছিলেন। তার মা তাকে রেখে গোসল করতে যায়। সেসময়ে অভিযুক্ত যুবক তাকে কৌশলে ডেকে নিয়ে প্রতিবেশী সুনীল দাসের বাড়ির পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময়ে ওই শিশু চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভিরুল ইসলাম বলেন, যৌন নিপীড়নের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ