• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় আটক ২

সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল বুধবার দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন ইসরাত জাহান তিষা ও মো. শাহাদত হোসেন।

আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।

সংবাদ সম্মেলনে শেখ জিন্নাহ আল মামুন বলেন, আল আমিন নামে চাকরিপ্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে দেড় লাখ টাকা দিয়ে একপর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে এলাকাবাসীর সহায়তায় এই দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে ঘুঘুডাঙা থেকে তাঁদের আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের গাড়িচালকসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার জন্য শাহাদত হোসেনের সহযোগিতায় চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে সাতজনের কাছ থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে ইসরাত জাহানের বিরুদ্ধে।

শেখ জিন্নাহ আল মামুন আরও বলেন, গত বছরের ১৬ জানুয়ারি ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের স্বাক্ষর স্ক্যান করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ