সিসি নিউজ।। নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সৈয়দপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের ফিদাআলী মাঠ সংলগ্ন থিম পার্ক সুইমিং একাডেমিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী। সমাপনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সৈয়দপুর সুইমিং একাডেমির প্রতিষ্ঠাতা মো. আব্দুল্লাহ আল মামুন। নীলফামারী জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২০২৪ এর আওতায় নীলফামারী জেলা ক্রীড়া অফিস কর্তৃক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র তুলে দেয়া হয়।