সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি ৫০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ রাজিব ও গাড়াগ্রাম ইউনিয়নের ডিসির মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুস সালাম জানায়, দেশি প্রজাতির মাছ রক্ষায় মৎস্য সংকলন আইন ১৯৫০ অনুযায়ী অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।