• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

সিসি নিউজ।। আরইবি ও পিবিএস একিভুূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকাল থেকে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান করে দিনব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। তবে বিদ্যুৎ সরবরাহ ও জরুরী গ্রাহক সেবা চালু রাখা হয় এসময়।

আন্দোলনকারীরা জানান, সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী শোষণ এবং বঞ্চনার শিকার হয়ে আসছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে। পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড একিভুত না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সরকারি সকল সুযোগ সুবিধা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ভোগ করলেও এসব সুবিধা থেকে বঞ্চিত পল্লী বিদ্যুৎ সমিতি। এছাড়া মানহীন বৈদ্যতিক মালামাল ক্রয় করে আরইবি তা চাপিয়ে দেয় পল্লী বিদ্যুৎ সমিতিকে। এতে করে গ্রাহক ভোগান্তি বাড়ছে। এসব সমস্যা নিরসনে প্রয়োজন একিভুতকরণ। এসময় অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়নসহ অনিয়মিত কর্মকর্তা কর্মচারীদের চাকুরী স্থায়ী করার দাবি জানানো হয়।

কর্মবিরতি চলাকালে বক্তৃতা দেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন, ডোমার পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মোকলেছুর রহমান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মোর্শেদুল ইসলাম প্রমুখ। সকালে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এরপর জেলা কার্যালয়ের সামনে অবস্থান নেন। কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও জলঢাকা কার্যালয়ে কর্মরতরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ