• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় পাথর বোঝাই ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ২

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় ৩৪৫ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) সকালে সাড়ে আটটায় জলঢাকার ডিমলা- জলঢাকাগামী সড়কের পূর্ব বালাগ্রামের মন্থেরডাঙ্গা বাজারে পাথর বোঝাই ট্রাকে ফেন্সিডিলের বোতল পরিবহনের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার বাউরা নবীনগর গ্রামের ফারুক হোসেনের ছেলে ট্রাক চালক মোঃ সোহেল রানা মিঠু (২৭) ও হোসেন আলীর ছেলে মোঃ হুমায়ন কবির জসিম (২৫)। পুলিশ জানায়, ’ডিমলা-জলঢাকাগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে টাটা হলুদ রঙের পাথর বোঝাই ট্রাক আটক করে পুলিশ। মিঠু ও জসিম ট্রাক থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে পুলিশ। এসময় ট্রাক তল্লাশি করে পাথরের নিচে লুকিয়ে রাখা দুই ব্যাগ থেকে ৩৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পাথর বোঝাই ট্রাকটি (রংপুর মেট্রো -ট ১১-০০৭৪) জব্দ করা হয়।’

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার বলেন, ’আসামীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জলঢাকা থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ