• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অনুষ্ঠিত হচ্ছে আ’লীগের রংপুর বিভাগের বর্ধিত সভা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা। শুক্রবার বেলা ৩টায় সৈয়দপুর শহরের সুলতান নগরে অবস্থিত ড্রিমপ্লাস হোটেল এন্ড রিসোর্টে ওই সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাহাজাহান খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ওই বর্ধিত সভা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।

বর্ধিত সভায় রংপুর বিভাগের অন্তর্গত সকল আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্যবৃন্দ, জেলা, মহানগর ও সাংগঠনিক উপজেলা, থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ এবং পৌরসভার মেয়রগণ উপস্থিত থাকবেন। দলের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী বর্ধিত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন জানান, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নির্দেশনায় বর্ধিত সভার আয়োজন সম্পন্ন করা হয়েছে। এ সভায় বিভাগের ৫ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এদিকে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন,‘বধিত সভার ভেন্যু আমাদের জেলায় হওয়ায় জেলাব্যাপী ব্যাপক সাড়া পড়েছে নেতাকর্মীদের মধ্যে। এতকরে নেতাকর্মীরা আরো উদ্যেমী হবেন। যার প্রতিফলন ঘটবে সাংগঠনিক শক্তিতে’।

নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘বর্ধিত সভা অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। সভায় বছরব্যাপী আওয়ামী লীগের ৭৫বছর পূর্তি অথবা প্লাটিনাম জয়ন্তী সারাবছর উদযাপনের দিক নির্দেশনা, যথযথভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচির পালন, মেয়াদোত্তীর্ণ বিভন্ন কমিটির সম্মেলন বিষয়ে আলোচনা হওয়ার কথা হবে ওই সভায়’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ