• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে দুস্থ্য রোগীদের মাঝে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে গরীব অসহায় রোগীদের মাঝে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালের আয়োজনে খাজাপুর গ্রামের আয়মা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে সহযোগিতা করেন মহাদেবপুর একাদশ সংঘ।
ওই এলাকার ৪ শতাধিক নারী-পুরুষকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন, দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালের ডা. ফাহমিদা নাজনিন এর নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম।
ডা. ফাহমিদা নাজনিন জানায়, দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালের উদ্যোগে এলাকার গরীব অসাহায় রোগীদের বিনামুল্যে ছানি অপারেশন করে লেন্স সংযোজন করা হচ্ছে। চোখে ছানি পড়া এসব রোগীদের বাছাই করে হাসপাতালে নিয়ে এসে সম্পূর্ণ বিনা মূল্যে চোখ অপারেশন করাসহ কৃত্রিম লেন্স সংযোজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ