সিসি নিউজ।। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লেগ-স্পিনার রিশাদ হোসেন বলেছেন, ‘দেশকে যত দিতে পারবো ততই দেশের জন্য ভাল হবে। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি, আগামীতেও করে যাবো দেশকে ভাল কিছু দেওয়ার জন্য, সামনে যতদিন খেলব। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে দূর্দান্ত পারফরমেন্স করায় সোমবার দুপুরে তাঁকে সংবর্ধণা দিয়েছে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। ওই সংবর্ধণা অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি আরো বলেন, সামনে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ রয়েছে। ওই সব সিরিজ জিত চাই আমরা। বর্তমানে আমাদের দলের অবস্থা অনেক ভাল আছে, টীমের প্রত্যেকটি মান প্লেয়ারের শারিরীক ও মানুষিক অবস্থা অনেক ভাল আছে। দেশের জন্য সমানে অনেক কিছু অপেক্ষা করছে, এসব সিরিজ খেলে আমরা দেশেকে ট্রফি এনে দিতে পারবো এবং বিশ্ব মঞ্চে দেশের নাম উজ্বল করবো । নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সসম্পর্কে জানতে চাইলে রিশাদ হোসেন বলেন, ফেলে আসা অতীত বা ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তা করি না। নিয়মিত প্রাকটিস আর অধ্যাবসায়ের মধ্যে দিয়ে নিজেকে প্রতিনিয়ত গড়ে তুলতে চাই, বাকীটা আল্লাহ্ ইচ্ছা। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলণ কক্ষে রিশাদ হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মো. জিয়াউর রহমান। এসময় টিটিসির প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে টিটিসি কাযালয়ে হাজির হলে রিশাদ হোসেনকে ফুলের তোড়া উপহার দিয়ে অভ্যার্থনা জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ কর্মকর্তা-কর্মচারীরা। এরপর টিটিসির পুরো ক্যাম্পাস সহ বিভিন্ন প্রশিক্ষণ কক্ষ পরিদর্শণ করে প্রশিক্ষণার্থীদের সাথে আলাপচারিতা করেন রিশাদ। এসময় রিশাদ আরও বলেন, কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে প্রশিক্ষনার্থীদের। কঠের পরিশ্রম কখনো বৃথা যায় না। আর কোন কাজই ছোট নয়। মন দিয়ে যে কোন কাজ করলে অবশ্যই তার সুফল পাওয়া যায়। সেই সুফল দেশে এবং দেশের প্রত্যেকটি মানুষের কল্যানে আসে।