• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আড়ালে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন ক্রিকেটার রিশাদ

সিসি নিউজ।। জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেন এক বছর আগে বিয়ের কাবিনামায় করেছিলেন স্বাক্ষর। সে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন বৃহস্পতিবার বিকেলে। আজ শুক্রবার সম্পন্ন হলো নিজ বাড়ীতে বউভাত অনুষ্ঠিত।

পারিবারিক সূত্র জানায়, নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ইলিয়াস প্রামানিক জুয়েলের মেয়ে সিদরাতুল মুনতাহার সঙ্গে রিশাদের বিয়ের কাবিননামা হয় গত বছরের (২০২৩) ১৩ জুলাই। আর সেটি হয় পারিবারিক আয়োজনে। কনে রিশাদের মামাতো বোন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিয়ের খবরে অযাচিত ভাবে উপস্থিত হন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়িার বেশ কিছু সাংবাদিক। তাদের সামনে বিয়ের খুটিনাটি বিষয় নিয়ে ছিল অনেকটাই লুকোচুরি। বিয়ের কাজীর নাম জানা না গেলেও ১০১ টাকা দেনমোহরের কথা জানান নিকট আত্মীয়রা। আর ওই কাবিননামায় কনে পক্ষের আত্মীয় কলেজ শিক্ষক আব্দুল হাকিম শাহ স্বাক্ষর করেছেন উকিল হিসেবে। কাবিননামায় কনে পক্ষের স্বাক্ষী হয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য দেওয়ান বিপ্লব এবং শাহানুর আলম শানু।

জেলা পরিষদের সাবেক সদস্য দেওয়ান বিপ্লব ওই বিয়েতে কনে পক্ষের স্বাক্ষীর বিষটি স্বীকার করে বলেন,‘১০১ টাকা দেনমোহরে ওই কাবিননামা সম্পন্ন হয়। ধার্য্যকৃত দেনমোহর নগদ পরিশোধ হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কনে বিদায় হলো’। কাবিনবন্দী হওয়ার পর থেকে নিজ ক্যারিয়ার গড়ার ব্যস্ততায় খানিকটা সময় কেটে যায় রিশাদের। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সাদাসিধে ভাবে সারলেন বিয়ের আনুষ্ঠানিকতা।

এদিন বিকেল সাড়ে তিনটার দিকে ১১টি কার-মাইক্রো বাসের বহরে নিজ পরিবার ও নিকট আত্মীয়দের নিয়ে কনে বাড়ির উদ্দেশ্যে রওনা হন রিশাদ। ধীর গতিতে প্রায় চার কিলোমিটারের পথ অতিক্রমে সময় লাগায় প্রায় ৪০ মিনিট। এরপর বিয়ে বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে রওনা হন সোয়া ছয়টার দিকে।

রিশাদের এ বিয়ে নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলতে অনিহা ছিল দুই পরিবারের মধ্যে। এমনকি ছবি তোলাতে ছিল বাধা। রিশাদও বিয়ের বিষয় নিয়ে কথা বলতে চাননি সাংবাদিকদের সঙ্গে। কেন আড়ালে রাখার চেষ্টা বিয়ের বিষয়টি সেটিও জানা সম্ভব হয়নি।

তবে কনে সিদরাতুল মুনতাহা স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। কনের বাবা ইলিয়াস প্রামানিক জুয়েল তার মেয়ের ২০২৩ সালে এসএসসি পাশ করার বিষয়টি স্বীকার করেন।

এক বছর আগে কাবিননামা এরপর বিয়ের আনুষ্ঠানিকতার বিষয়টি স্বীকার করে রিশাদ হোসেন বলেন, ‘আপনারা সকলে দোওয়া করবেন আমার এবং আমার স্ত্রীর জন্য’। পাশাপাশি নবদম্পত্তির জন্য দোওয়া চাইলেন রিশাদের বাবা মো. নূর আলম ও কনের বাবা ইলিয়াস প্রামানিক জুয়েল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ